১০ ফেব্রুয়ারী ২০২৬ - ০৮:৪৮
ইরানের ইসলামী বিপ্লবের ৪৭তম বিজয় বার্ষিকী উদযাপন

ইরানের ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় ইরানের দূতাবাস ও কালচারাল সেন্টারের উদ্যোগে ঢাকার হোটেল শেরাটনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইরানের ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ড. রহিমি জাহান আবাদি এবং  ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ ও বাংলাদেশ ওলামা কাউন্সিলের সভাপতি সৈয়দ ইব্রাহিম খলিল রাযাভী বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের নৌপরিবহন, পরিবহন ও পর্যটন মন্ত্রী ড. সাখাওয়াত এবং ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, প্রবাসী ইরানি নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, ফারসি ভাষার শিক্ষার্থী, আলেম-ওলামা এবং ধর্মীয় ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।

Tags

Your Comment

You are replying to: .
captcha